VoWiFi কী? কীভাবে কাজ করে, সুবিধা-অসুবিধা ও সম্পূর্ণ গাইড
বাংলাদেশের টেলিযোগাযোগ খাত দিন দিন প্রযুক্তিনির্ভর ও আরো উন্নত হচ্ছে। উন্নত নেটওয়ার্ক কভারেজ, দ্রুতগতি ইন্টারনেট ও উন্নত ভয়েস কল সেবা এই তিনটি সমন্বয়ে কাজ করছে বিটিআরসি। এরই ধারাবাহিকতায় দেশে চালু হতে যাচ্ছে ওয়াইফাই কলিং সুবিধা বা WiFiVoLTE.
এই পূর্ণাঙ্গ গাইডে আপনি জানতে পারবেন :
- WiFiVoLTE কি?
- WiFiVoLTE কিভাবে কাজ করে?
- সুবিধা আর অসুবিধা?
- কিভাবে WiFiVoLTE মোবাইলে সেট করবেন?
- বাংলাদেশে WiFiVoLTE এর বিস্তার?
- প্রশ্নোত্তর পর্ব
- উপসংহার
VoWiFi কি?
VoWiFi (voice over wifi) হলো এক ধরনের প্রযুক্তি যেখানে wi-fi মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে কল করা যায়। এই আধুনিক প্রযুক্তি আপনাকে মোবাইল নেটওয়ার্ক সিম কার্ডের টাওয়ার ছাড়াই শুধুমাত্র ওয়াইফাই সংযোগের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে কলিং সুবিধা বা মেসেজিং করা যায় তাই একে ওয়াইফাই কলিং বলে।
VoWifi কিভাবে কাজ করে?
VoWifi মূলত ইন্টারনেটের মাধ্যমে কল ট্রান্সমিট করে। সাধারণত মোবাইল ফোন কল করার জন্য নিকটস্থ টাওয়ারের সাথে সংযুক্ত হয়। কিন্তু VoWifi আপনার ইন্টারনেটে সার্ভারের মাধ্যমে আপনার টেলিকম অপারেটর মাধ্যমে একটি নিরাপদ কানেকশন তৈরি করে। এই নিরাপদ কানেকশনের মাধ্যমে একে অপরের সাথে ওয়াইফাই এর মাধ্যমে কল ট্রান্সমিট করে।
আপনি যখন কথা বলেন তখন আপনার কণ্ঠস্বর ডিজিটাল ডাটা প্যাকেটে রূপান্তরিত হয়। এই প্যাকেটগুলো ওয়াইফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেটে পাঠানো হয়। আপনার সিম কোম্পানি এ ডাটা গুলো গ্রহণ করে এবং প্রাপক এর কাছে তা পৌঁছে দেয়। অনেক ক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই জোনের বাইরে চলে যান তাহলে কলটি আপনার লোকাল মোবাইল অপারেটরের কাছে চলে যায় যাতে কল না কাটে।
VoWifi ব্যবহার করতে কি কি লাগে?
VoWifi ব্যবহার করতে মূলত ৩টি জিনিস দরকার যথা:
1. Wi-Fi supported smartphone.
2. Mobile Operator Sim
3. Wi-Fi connection
VoWifi ব্যবহারের সুবিধা গুলো :
১. দুর্বল নেটওয়ার্ক কেউ কল করা যায় : ঘরের ভেতর বা বেসমেন্টে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না সেখানে এই ওয়াইফাই কলের মাধ্যমে আপনি ক্রিস্টাল ক্লিয়ার কল করতে পারবেন।
২. এইচডি(HD) কলের সুবিধা : VoLTE এর মত এখানেও হাই ডেফিনেশন ভয়েস কোয়ালিটি পাওয়া যায়, যারা সাধারণ কলের চেয়ে উন্নত।
৩. দ্রুত কল কানেকশন : এখানে সাধারন কলের চেয়ে অনেক কম সময় লাগে কল কানেক্ট হতে।
৪. অতিরিক্ত চার্জ নেই : এই কলে আপনার সাধারণ কলের মতো টাকা কাটবে। অতিরিক্ত কোন চার্জ নেই।
VoWifi ব্যবহারের অসুবিধা :
১.ইন্টারনেট সমস্যা : আপনার ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন যদি দুর্বল বা আনস্টাবল হয় তাহলে কল ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে।
২. ডিভাইস সাপোর্ট : অনেক স্মার্ট ফোনে এই ফিচার থাকেনা বিশেষ করে পুরনো মডেল ফোনের মধ্যে এই বিচার নেই।
৩. অপারেটর সাপোর্ট : আপনার লোকাল অপারেটরগুলোকে এই ওয়াইফাই কলিং সুবিধা থাকতে হবে তা না হলে এ কল করা যাবে না।
👉 বর্তমানে বাংলাদেশের বাংলালিংক এই সুবিধা প্রদান করছে।
VoWiFi চালু করার নিয়ম :
আপনার ফোনে VoWiFi চালু করতে হলে কিছু সেটিং বা দিক নির্দেশনা প্রয়োজন।আপনার ফোনে ওয়াইফাই কলিং সুবিধা চালু করতে নীচের দাঁতগুলো অনুসরণ করুন :
১. কি কি লাগবে :
- আগেই চেক করে নেন আপনার হাতের থাকা ফোনটি VoWiFi কলিং সুবিধা সাপোর্ট করে কিনা।
- আপনার লোকাল অপারেটর ( রবি, গ্রামীণফোন, বাংলালিংক) এই সুবিধা চালু করছে কিনা তা নিশ্চিত ফোন।
- একটি সক্রিয় ওয়াইফাই কানেকশন।
২. মোবাইল সেটিং :
- অ্যান্ড্রয়েড (Android) এর জন্য : Settings > Connections/Network > Mobile Networks/SIM Card > Wi-Fi Calling অপশনটি অন (ON) করে দিন।
- আইফোন( iphone) এর জন্য : Settings > Cellular/Phone > Wi-Fi Calling সিলেক্ট করে "Wi-Fi Calling on This iPhone" অপশনটি চালু করুন।
কিভাবে বুঝবেন আপনার ফোন VoWiFi কলে কানেক্টেড :
উপরে সেটিং চালু করার পর আপনার ফোনে স্ট্যাটাস বাড়ে VoWiFi বা WiFiVoLTE কলিং স্ট্যাটাস আইকন দেখতে পারবেন। এর মানে হলো আপনার ফোন এখন ওয়াইফাই কলিং এর জন্য প্রস্তুত।
বাংলাদেশে VoWiFi সাপোর্ট কি না?
বাংলাদেশে এখনই VoWiFi পুরোপুরি সব অপারেটর চালু করেনি। তবে ভবিষ্যতে VoWiFi চালু হওয়া সম্ভাবনা অনেক বেশি।
কখন VoWiFi ব্যবহার করবেন?
সাধারণত বাসার ভেতর ভালো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না তখন আপনি ওয়াইফাই কলিং সুবিধা নিতে পারেন। বেসমেন্ট বা লিফটে থাকলে এই কলিং সুবিধা ব্যাপকভাবে জনপ্রিয় তাছাড়া বিদেশে কম খরচে কল করতে চাইলে এটি ব্যবহার করতে পারেন।
VoWiFi vs VoLTE (পার্থক্য)
আরও পড়ুন :
👉২০২৬ সালের সেরা কিছু ইয়ারবাডস দেখে নিন।আপনার পছন্দের মতো 🔥🎉
| বিষয় | VoLTE | VoWiFi |
|---|---|---|
| Network | 4G/LTE | WiFi |
| ইন্টারনেট উৎস | Mobile Data | WiFi রাউটার |
| সিগন্যাল দরকার | মোবাইল সিগন্যাল লাগে | মোবাইল সিগন্যাল না থাকলেও চলে |
| কল Quality | HD ভয়েস | WiFi ভালো হলে HD ভয়েস |
| কলের ধরন | বাইরে বেশি ভালো | ঘরের ভিতরে বেশি ভালো |
FAQ
প্রশ্ন: VoWiFi কি ফ্রি?
👉 VoWiFi পুরোপুরি ফ্রি না, তবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগে না।
প্রশ্ন: ইন্টারনেট ডাটা লাগে?
👉 হ্যাঁ। VoWiFi ব্যবহার করতে ইন্টারনেট লাগে তবে সেটা সাধারণ মোবাইল ডাটা নয়। ওয়াইফাই ইন্টারনেট।
প্রশ্ন: সব ফোনে কি কাজ করে?
👉 না। একমাত্র ওয়াইফাই কলিং সুবিধা ফোনেই এই ফিচার কাজ করে।
প্রশ্ন: VoWiFi চালু করলে চার্জ কি বেশি কাটে?
👉 না। VoWiFi চালু করলে সাধারণত চার্জ বেশি কাটে না।
উপসংহার :
সবকিছু মিলিয়ে, VoWiFi হল এমন এক আধুনিক প্রযুক্তি যা দুর্বল মোবাইল নেটওয়ার্কের জন্য সহজে সমাধান। যেখানে মোবাইল নেটওয়ার্ক কম বা সিগনাল কম পাওয়া যায় সেখানে এই VoWiFi ব্যবহার করে সহজে কল আদান প্রদান করা যায়।
VoWiFi ভবিষ্যতে কলিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইন্টারনেট থেকে যোগাযোগ কে আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তুলেছে।
আরও পড়ুন :
👉২০২৬ সালের সেরা বাজেটের ৫টি ফোন দেখে নিন
👉বর্তমান সময়ে সবচেয়ে কম দামে .Com ডোমেইন কিনুন সেরা ৩ ওয়েবসাইটে
👉বাজারে আসছে Nothing এর নতুন ফোন, যেসব ফিচার থাকছে🎉

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন